সর্বশেষ
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম চাইলে ১ ঘণ্টার মধ্যে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করতে পারি : ট্রাম্প বাংলাদেশে ইয়াবা আসক্তির মহামারি আমিরাতের ভিসা বাতিল নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানে বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেছেন ইয়ামাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার পরিচয় মিলল দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশির ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৯৭৫ কোটি টাকা

আমরা আমাদের পুরো হৃদয় দিয়ে খেলেছি : মেসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | ১০:০১ এএম

আমরা আমাদের পুরো হৃদয় দিয়ে খেলেছি : মেসি

ছবি : সংগৃহীত

স্বপ্নের ট্রফি দ্বীতিয়বারের মতো হাতে নেওয়া হলো না লিওনেল মেসির। বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আরেকটি জাদুকরী পারফরম্যান্স করতে পারেননি এই তারকা। ম্যাচ শেষে মেডেল গলায় কাঁদতে দেখা গেল তাকে। তবে জয়ের সবটুকু কৃতিত্ব প্রতিপক্ষ স্পেনকেই দিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

পুরো ম্যাচে স্পেনের আধিপত্য ছিল চোখে পড়ার মত। প্রতিটি সূচকে আর্জেন্টিনার চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল স্প্যানিশরা। ম্যাচের পরিসংখ্যান বলছে, গোলে শটের দিক থেকে স্পেন ২০-২ ব্যবধানে এগিয়ে ছিল এবং পাসের সংখ্যায় ৮৪৫-৪৩৩ ব্যবধানে আর্জেন্টিনাকে রীতিমতো কোণঠাসা করে রেখেছিল লা রোজারা।

ম্যাচের পর দর্শকদের সঙ্গে অনুভূতি ভাগাভাগি করতে গিয়ে কান্না আটকে রাখতে পারেননি মেসি। তিনি বলেন, ‘আমি দুঃখিত, তবে আমি জানি যে আমরা আমাদের পুরো হৃদয় দিয়ে খেলেছি।’

ফাইনালে এবং পুরো টুর্নামেন্ট জুড়েই স্পেনের আধিপত্য ছিল একচ্ছত্র। ‘লা রোজা’ ফাইনালে শটের দিক থেকে ২০-২ ব্যবধানে এগিয়ে ছিল এবং তারা আর্জেন্টিনাকে ৮৪৫-৪৩৩ পাসে পেছনে ফেলে দেয়।

মেসি স্পেনের পারফরম্যান্সকে কৃতিত্ব দিলেন, ‘সত্যি বলতে, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা খেলায় হেরেছি এবং আমরা তা মেনে নিচ্ছি। তার মানে এই নয় যে আমরা এ পর্যন্ত যা কিছু করেছি তা ভুলে যাব, তাই আমি আমার দেশের মানুষ, খেলোয়াড় ও আমার দেশকে ধন্যবাদ জানাতে চাই।’

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা মেসি ও তার দল শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখতে না পারলেও, পরাজয়কে সসম্মানে মেনে নিয়ে মেসি আবারও প্রমাণ করলেন কেন তিনি ফুটবলের সত্যিকারের ভদ্রলোক। মাঠ ছাড়ার আগে তার সেই চোখের জল কেবল একটি পরাজয়ের কষ্টই নয়, বরং এক বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের মঞ্চে আবেগপূর্ণ বিদায়ের প্রতীক হয়ে রইল।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com