সর্বশেষ
জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১১৪ যাত্রী জীবিত উদ্ধার গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি প্রেমিকাকে গলা কেটে হত্যা, বস্তায় ভরে পাহাড়ে ফেলার পথে রক্তের ফোঁটায় ধরা যুবক নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী শেভরন ছবি তোলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে সংঘর্ষ, আহত ৩৫ ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা, সাবালেঙ্কাকে হারিয়ে বিশ্বসেরাও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার আফ্রিকার মরুভূমিতে, বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে কিয়েভ কমলার মালিবুর বাড়িতে অচেনা নারীর অনুপ্রবেশের চেষ্টা, বাড়ল নিরাপত্তা ওমানের সঙ্গে সমঝোতা হলেও খুলছে না হরমুজ, জানাল ইরান চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী বাঁধন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৬ | ১:০৯ পিএম

উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঈদুল আজহা উপলক্ষে একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে বাঁধনের কাছে জানতে চাওয়া হয়, নতুন করে প্রেম বা বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না। জবাবে অভিনেত্রী জানান, গত বছর তিনি বিয়ের কথা ভেবেছিলেন।

এমনকি বিয়ে করার মতো একজন মানুষও তাঁর জীবনে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। বাঁধন বলেন, ‘সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে আসলে ভেগে গেছে।’

বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান তিনি। তবে প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা যে তাঁর জীবনে ছিল, সেটিও অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী।

তার কথায়, ‘এখন আমি বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে পাই নাই। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্রই আসলে গুরুত্বপূর্ণ।’

নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাঁধন বলেন, ‘বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।’

আলাপচারিতায় ঈদকে ঘিরে শৈশবের স্মৃতিও তুলে ধরেন তিনি। বাঁধন জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আনন্দমুখর সময় কাটানো। মুন্সীগঞ্জের শ্রীনগরে তাঁদের গ্রামের বাড়িতে উদযাপিত ঈদের স্মৃতি আজও তাঁর মনে জ্বলজ্বল করে।

তবে সময়ের সঙ্গে ঈদের অনুভূতিও বদলে গেছে বলে মনে করেন অভিনেত্রী। তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দের চেয়ে দায়িত্ববোধই বেশি অনুভূত হয়। আর রোজার ঈদের সবচেয়ে আনন্দের বিষয় ছিল সিনেমা হলে গিয়ে ছবি দেখা, যা এখনও তাঁর স্মৃতিতে বিশেষ জায়গা করে আছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com