সর্বশেষ
‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে তুলে ধরবেন ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন হোয়াইটওয়াশের ধাক্কায় ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে মুখ খুললেন বাঁধন বিশ্বনেতাদের পাতে ভারতের নিরামিষের বাহার, ব্রিকস সম্মেলনে মেন্যুতে যা যা ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলা, হুথির হুঁশিয়ারি—‘শাস্তি আসছে’ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোল, ৫-০ গোলে উড়ল সান দিয়েগো ইরানের ভয়াবহ হামলায় চীনা স্যাটেলাইট প্রযুক্তি! উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত অনলাইন জুয়ার ছোবলে ২ কোটি মানুষ! হাজার কোটি টাকার লেনদেন, বাড়ছে সাইবার অপরাধ

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ অগাস্ট ২০২৬ | ১১:৪৯ এএম

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর চাকরি করতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের জন্য ১ লাখ মার্কিন ডলার ফি আরোপের প্রস্তাব বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত এ ফি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচির সঙ্গে যুক্ত করা হতে পারে। এ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর বিষয়ভেদে এক থেকে তিন বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান।

বর্তমানে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)-এর বিবেচনাধীন রয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক সমর্থন রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ ছাড়া, প্রস্তাবিত ফি কোন কোন শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে, সে বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের পর সেখানে কর্মসংস্থানের পরিকল্পনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি বড় ধরনের আর্থিক বাধা হয়ে দাঁড়াতে পারে।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে চাকরি করতে বিদেশি শিক্ষার্থীদের জন্য ১ লাখ ডলার ফি আরোপের ভাবনা

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com