সর্বশেষ
সিরাজগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সিলেটে শিশু ফাহিমা হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুই ভাই খালাস নেত্রকোনায় নদ-নদীর পানি বাড়ছে-কমছে, তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই গাইবান্ধায় গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল চোরাকারবারিরা ২০ মিনিটে সাত বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, বাণিজ্যযুদ্ধে নতুন উত্তেজনা মৃত্যু ভাতার কোটি টাকার লোভে রুশ সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে: রিজভী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৬ | ৪:১৭ পিএম

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। ফিশারিজ, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরশক্তি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখিয়েছে দেশটি।

মঙ্গলবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ওপর সৌদি সরকারের পূর্ণ আস্থা রয়েছে। সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করে।

শামা ওবায়েদ জানান, সৌদি আরবে থাকা বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকের বিষয়েও আলোচনা হয়েছে। যুদ্ধের সময় নিহত তিন বাংলাদেশির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সৌদি প্রতিনিধি দল। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে।

তিনি বলেন, সৌদি আরব আরও দক্ষ বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশও সৌদি ক্রাউন প্রিন্সকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

তিনি বলেন, শিগগিরই সৌদি আরবে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে বিডা চেয়ারম্যানসহ বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন। চলতি বছর দুই দেশের মধ্যে পলিটিক্যাল কনসালটেশন ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

পাসপোর্ট সংক্রান্ত সমস্যা নিয়ে তিনি বলেন, বিষয়টি সমাধানে বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে। ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্ট্রির প্রতিনিধিদের মধ্যে এ বিষয়ে আলোচনা হবে।

এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com