সর্বশেষ
শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার বার্তা নিয়ে নাসিরনগরে কমিউনিটি সভা ব্রাহ্মণবাড়িয়ায় বসতবাড়িতে মিলল ২৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ ও পূজায় ২ দিনের ছুটি ইলিনয় সিনেটে জয়, ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা ব্রাহ্মণবাড়িয়ায় মানিক হত্যা: পিতা ও দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড আশুগঞ্জে নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মার্কিন সিনেটে নতুন ইতিহাস, একসঙ্গে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হাতে প্রাণ গেল কৃষকের হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, চার তেলবাহী ট্যাংকারে আগুন: ইরান ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল লেজের গুরুত্বপূর্ণ অংশ, তদন্তে নতুন মোড়

স্পাইডার-ম্যানের বাজিমাত, নোলানের ‘দ্য ওডিসি’র নতুন ইতিহাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ অগাস্ট ২০২৬ | ১:০৯ পিএম

স্পাইডার-ম্যানের বাজিমাত, নোলানের ‘দ্য ওডিসি’র নতুন ইতিহাস

চতুর্থ সপ্তাহেও বক্স অফিসে দাপট ধরে রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। কমেডি, হরর, অ্যাকশন ও ফ্যামিলি থ্রিলারের একাধিক নতুন সিনেমা মুক্তি পেলেও শীর্ষস্থান থেকে সরানো যায়নি মার্ভেলের জনপ্রিয় এই সিনেমাটিকে।

যুক্তরাষ্ট্র ও কানাডার চার হাজারের বেশি প্রেক্ষাগৃহ থেকে সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে আরও ৩ কোটি ৯০ লাখ ডলার। উত্তর আমেরিকায় এর মোট আয় দাঁড়িয়েছে ৮৫ কোটি ৪৯ লাখ ডলারের বেশি। শিগগিরই ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী দেশীয় মুক্তির তালিকায় দ্বিতীয় স্থানে উঠতে পারে সিনেমাটি। বর্তমানে ৯৩ কোটি ৬৭ লাখ ডলার আয় নিয়ে শীর্ষে রয়েছে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওকেনস’।

সপ্তাহান্তের বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে সনি পিকচার্সের হরর সিনেমা ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফার্দার’। ফ্র্যাঞ্চাইজিটির ষষ্ঠ কিস্তি উত্তর আমেরিকার ৩ হাজার ৩০৩টি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে আড়াই কোটি ডলারের বেশি। আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় আরও সাড়ে ৩ কোটি ডলার। ১ কোটি ৮০ লাখ ডলার বাজেটের সিনেমাটি ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ব্যয়বহুল নির্মাণ।

এদিকে তৃতীয় স্থানে থাকা ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ও গড়েছে নতুন রেকর্ড। ষষ্ঠ সপ্তাহে উত্তর আমেরিকা থেকে সিনেমাটি আয় করেছে ১ কোটি ৯৫ লাখ ডলার। এতে দেশীয় বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৫৩ কোটি ৯১ লাখ ডলারে। এর মাধ্যমে নোলানের আগের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘দ্য ডার্ক নাইট’-এর ৫৩ কোটি ৪৯ লাখ ডলারের রেকর্ড ছাড়িয়ে গেছে এটি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতেই ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমার মর্যাদাও পেয়েছে ‘দ্য ওডিসি’। আন্তর্জাতিক বাজারে আরও ৬ কোটি ৮০ লাখ ডলার আয় করে সিনেমাটির বিশ্বব্যাপী বক্স অফিস এখন প্রায় ১৪০ কোটি ডলার।

সূত্র: এপি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com