সর্বশেষ
‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে তুলে ধরবেন ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন হোয়াইটওয়াশের ধাক্কায় ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে মুখ খুললেন বাঁধন বিশ্বনেতাদের পাতে ভারতের নিরামিষের বাহার, ব্রিকস সম্মেলনে মেন্যুতে যা যা ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলা, হুথির হুঁশিয়ারি—‘শাস্তি আসছে’ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোল, ৫-০ গোলে উড়ল সান দিয়েগো ইরানের ভয়াবহ হামলায় চীনা স্যাটেলাইট প্রযুক্তি! উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত অনলাইন জুয়ার ছোবলে ২ কোটি মানুষ! হাজার কোটি টাকার লেনদেন, বাড়ছে সাইবার অপরাধ

হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, প্রশংসায় ভাসছেন মুসলিম নারী গ্র্যাজুয়েট

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৬ | ২:০৭ এএম

হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, প্রশংসায় ভাসছেন মুসলিম নারী গ্র্যাজুয়েট

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তনে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করে প্রশংসা কুড়িয়েছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার। উদ্বোধনী পর্বে তার কণ্ঠে সূরা আল-আলাকের তিলাওয়াত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

গত ২৬ মে অনুষ্ঠিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠ করা হয়। এরই অংশ হিসেবে মঞ্চে উঠে সূরা আল-আলাকের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেন সুহেইলা মুখতার।

অনুষ্ঠানে তার সুললিত তিলাওয়াত উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। পরে তিলাওয়াতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসা আসে।

সুহেইলা মুখতার ২০২২-২০২৬ শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে শুধু একাডেমিক সাফল্য নয়, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছেন।

মেধা ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তিনি ‘জন হার্ভার্ড স্কলার’ এবং ‘প্রাইজ ফেলো’ সম্মাননা লাভ করেন। চিকিৎসাবিজ্ঞান ও সামাজিক উন্নয়ন নিয়ে তার একাধিক গবেষণাপত্র ইতোমধ্যে বিভিন্ন সার্জিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে।

তার গবেষণার বিষয়গুলোর মধ্যে ছিল সার্জিক্যাল জার্নালে স্বার্থের সংঘাত, গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটালায়ন এবং নারীর ক্ষমতায়ন। এছাড়া মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং অনলাইন শিক্ষার আচরণগত বিষয় নিয়েও তার আগ্রহ রয়েছে।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ‘হার্ভার্ড মুসলিম উইমেনস মেডিক্যাল অ্যালায়েন্স’, ‘হার্ভার্ড আন্ডারগ্র্যাজুয়েট হেলথ পলিসি রিভিউ’ এবং ‘স্ট্রাইভ বোস্টন’-এর মতো বিভিন্ন সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

এর পাশাপাশি ২০২৪ সাল থেকে তিনি মাউন্ট অবার্ন হাসপাতালে স্বেচ্ছাসেবক ও রোগী সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

একদিকে হার্ভার্ডের মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআনের বাণী তুলে ধরা, অন্যদিকে গবেষণা, শিক্ষা ও মানবসেবায় উল্লেখযোগ্য অবদান—সব মিলিয়ে সুহেইলা মুখতার তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com