সর্বশেষ
‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে তুলে ধরবেন ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন হোয়াইটওয়াশের ধাক্কায় ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে মুখ খুললেন বাঁধন বিশ্বনেতাদের পাতে ভারতের নিরামিষের বাহার, ব্রিকস সম্মেলনে মেন্যুতে যা যা ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলা, হুথির হুঁশিয়ারি—‘শাস্তি আসছে’ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোল, ৫-০ গোলে উড়ল সান দিয়েগো ইরানের ভয়াবহ হামলায় চীনা স্যাটেলাইট প্রযুক্তি! উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত অনলাইন জুয়ার ছোবলে ২ কোটি মানুষ! হাজার কোটি টাকার লেনদেন, বাড়ছে সাইবার অপরাধ

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোল, ৫-০ গোলে উড়ল সান দিয়েগো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০১ পিএম

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোল, ৫-০ গোলে উড়ল সান দিয়েগো

সংগৃহীত ছবি

মেজর লিগ সকারে (এমএলএস) আবারও নিজের প্রতিভার ঝলক দেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন তরুণ কাভান সুলিভান। এক ম্যাচ বিরতির পর মাঠে ফিরেই জোড়া গোল করে দলকে বড় জয় এনে দিয়েছেন ১৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

রোববার বাংলাদেশ সময় ভোরে স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে সান দিয়েগো এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এ নিয়ে এমএলএসে টানা চতুর্থ জয় পেল দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম ৪৫ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতির ঠিক আগে যোগ করা সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সুলিভান।

ইনডিয়ানা ভাসিলেভের কাছ থেকে বল পেয়ে দ্রুত পাল্টা আক্রমণে উঠে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের নিখুঁত শটে সান দিয়েগোর জালে বল পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আরও ভয়ংকর হয়ে ওঠে ফিলাডেলফিয়া। ৬২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ২-০ করেন সুলিভান। চলতি মৌসুমে এটি তাঁর ষষ্ঠ গোল।

এর মাত্র পাঁচ মিনিট পর দামিয়ানি গোল করে ফিলাডেলফিয়ার লিড বাড়ান। এরপর ম্যাচের শেষ দিকে সান দিয়েগোর রক্ষণে নামে ধস।

৮৭তম মিনিটে মিডফিল্ডার আনবিল গোডির ভুলের সুযোগ নিয়ে চতুর্থ গোল পায় ফিলাডেলফিয়া। যোগ করা সময়ে মালিক জাকুভিচের গোলে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।

ফিলাডেলফিয়ার জয়ের নেপথ্যে সুলিভানের জোড়া গোলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক আন্দ্রে ব্ল্যাক। সান দিয়েগো পাঁচটি শট নিলেও ব্ল্যাকের দৃঢ়তায় একটিও গোলে পরিণত হয়নি।

এই জয়ে ২৫ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com