সর্বশেষ
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৯ ইউনিটের নিয়ন্ত্রণে; উদ্ধার ৬৯ নেত্রকোনা সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, লক্ষ্য বাব আল-মানদেব ওয়ানডেতে দ্রুত ১০ হাজার রানের মাইলফলকে রোহিত, ভাঙলেন টেন্ডুলকারের রেকর্ড ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী ইরানের পরমাণু স্থাপনাকে ‘মাদক কারখানা’ বললেন ট্রাম্প, কেন এমন দাবি? ইরান-ইয়েমেন নিয়ে ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের গোপন বৈঠক ফুটপাত দখল করলে ফের উচ্ছেদ, ছাড় নয়: ডিএনসিসি প্রশাসক হরমুজ এড়িয়ে বিকল্প তেলপথ খুঁজছে ইরাক, তুরস্কের সঙ্গে বড় চুক্তির উদ্যোগ বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি: প্রধানমন্ত্রী

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৯ ইউনিটের নিয়ন্ত্রণে; উদ্ধার ৬৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | ৫:৫৪ পিএম

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৯ ইউনিটের নিয়ন্ত্রণে; উদ্ধার ৬৯

গাজীপুরের ডেগের চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আটতলা ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। পাশাপাশি ভবনে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছিল ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com