সর্বশেষ
দুই গোলে পিছিয়েও নাপোলিকে হারাল ইন্টার, শেষ মুহূর্তে নায়ক লাউতারো সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা হরমুজে ফের উত্তাপ, মার্কিন জাহাজে হামলার পর অন্য দেশগুলোকেও ইরানের হুঁশিয়ারি ৩৬ হাজার ফুট উচ্চতায় এয়ার ইন্ডিয়ার বিমানে তিন হাইড্রোলিক ব্যবস্থা বিকল, আহত ২৪ বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস একা হাতে মৃতপ্রায় নদী বাঁচিয়ে বিদেশি চাকরির প্রস্তাব পেলেন তরুণ বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৯ এএম

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

তবে অতিরিক্ত ইউনিট দুটি পৌঁছানোর আগেই সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com