সর্বশেষ
দুই গোলে পিছিয়েও নাপোলিকে হারাল ইন্টার, শেষ মুহূর্তে নায়ক লাউতারো সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা হরমুজে ফের উত্তাপ, মার্কিন জাহাজে হামলার পর অন্য দেশগুলোকেও ইরানের হুঁশিয়ারি ৩৬ হাজার ফুট উচ্চতায় এয়ার ইন্ডিয়ার বিমানে তিন হাইড্রোলিক ব্যবস্থা বিকল, আহত ২৪ বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস একা হাতে মৃতপ্রায় নদী বাঁচিয়ে বিদেশি চাকরির প্রস্তাব পেলেন তরুণ বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

হরমুজে ফের উত্তাপ, মার্কিন জাহাজে হামলার পর অন্য দেশগুলোকেও ইরানের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৮ পিএম

হরমুজে ফের উত্তাপ, মার্কিন জাহাজে হামলার পর অন্য দেশগুলোকেও ইরানের হুঁশিয়ারি

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলায় ফের উত্তেজনা ছড়িয়েছে। মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ লক্ষ্য করে ইরানের রেভলিউশনারি গার্ড (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। জবাবে ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, আইআরজিসির হামলায় তাদের দুটি নৌযান লক্ষ্যবস্তু হয়। পাল্টা হামলায় ইরানের তিনটি তেলবাহী জাহাজে আঘাত হানা হয়েছে। এর মধ্যে একটি ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের উপকূলে আক্রান্ত হয়েছে।

সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার আইআরজিসিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন জাহাজে হামলা চালালে আরও বড় ধরনের পাল্টা আঘাত করা হবে।

তবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পরও থামেনি ইরান। তেহরানের দাবি, তিনটি মার্কিন ট্যাঙ্কারসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট আরও তিনটি জাহাজে হামলা চালানো হয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, হরমুজ দিয়ে চলাচলকারী অন্য দেশগুলোকেও সতর্ক করেছে আইআরজিসির নৌবাহিনী। এক বিবৃতিতে তারা বলেছে, অনুমোদিত জলপথ ব্যবহার করতে হবে এবং কোনো সন্দেহজনক তৎপরতা চালানো যাবে না। অন্যথায় পরবর্তী হামলার লক্ষ্য হতে পারে সংশ্লিষ্ট জাহাজ।

এখন পর্যন্ত হামলা-পাল্টা হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কেন্দ্র। দুই দেশের সংঘাতের জেরে এরই মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংঘাত থামাতে আন্তর্জাতিক পর্যায়ে মধ্যস্থতার চেষ্টা চললেও সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় হরমুজ প্রণালিতে আবারও উত্তেজনা চরমে উঠেছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com