সর্বশেষ
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: তদন্তে ৫ সদস্যের কমিটি ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এমির লাল গালিচায় সেলেনার রাজকীয় ঝলক, আড়ালে বিদায়ের সুর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের, রাষ্ট্রদূত নিয়োগে মিলতে পারে ছাড় ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ তরুণী, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ অগাস্ট ২০২৬ | ১:০২ পিএম

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ তরুণী, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সংগৃহীত ছবি

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে মোটরসাইকেলে দুই তরুণের মাঝে এক তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। আলোচিত ওই মোটরসাইকেলের রেজিস্ট্রেশনে ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই সন্দেহজনক বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী সড়কে মোটরসাইকেলটিকে দেখা যায়। ওমরাহ শেষে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি মোটরসাইকেলটির পেছনে কিছুদূর অনুসরণ করেন।

তার দাবি, মোটরসাইকেলটিতে ছিলেন তিনজন। দুই তরুণের মাঝে থাকা তরুণীকে নিথর অবস্থায় দেখা যায়। পেছনে থাকা এক তরুণ তাকে জাপটে ধরে রেখেছিলেন। তরুণীর পায়ে কোনো জুতা ছিল না। দূর থেকে তাকে মৃত বলে মনে হচ্ছিল বলে জানান মনোয়ার।

ঘটনাটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার চেষ্টা করলেও সংযোগ পাননি বলে দাবি করেন তিনি। পরে মোটরসাইকেলটির নম্বর প্লেটসহ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপর ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে।

পুলিশের তথ্যমতে, নম্বর প্লেটের সূত্র ধরে মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন যাচাই করে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার একটি ঠিকানা পাওয়া গেছে। তবে রেজিস্ট্রেশনে ব্যবহৃত দুটি মোবাইল নম্বর নিয়ে দেখা দিয়েছে অসংগতি।

এর একটি নম্বরের সঙ্গে এক শোরুম মালিকের পরিচয় পাওয়া গেলেও তিনি দাবি করেছেন, মোটরসাইকেলটি তার শোরুম থেকে বিক্রি হয়নি। রেজিস্ট্রেশনে তার নম্বর কীভাবে ব্যবহৃত হয়েছে, সে বিষয়েও তিনি কিছু জানেন না। অন্য নম্বরটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জারা চৌধুরী রাত্রি’ নামে একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয়, তরুণীটি উত্তরার একটি বারে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাকে হুইলচেয়ারে করে নিচে নামানো হয়। ওই ব্যক্তি দাবি করেন, তিনি ঘটনাস্থলে ছিলেন এবং তরুণীকে পোশাক দেখে চিনতে পেরেছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুলিশও এখন পর্যন্ত ওই তরুণীর পরিচয় বা দাবিটির সত্যতা নিশ্চিত করেনি।

ঘটনার রহস্য উদঘাটনে টঙ্গী পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। মোটরসাইকেলে থাকা দুই তরুণ ও তরুণীর পরিচয় শনাক্তের পাশাপাশি মোটরসাইকেলটির মালিকানা ও রেজিস্ট্রেশনের তথ্যও যাচাই করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেলের নম্বর দেখে সংশ্লিষ্টদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।’

এখন পর্যন্ত ওই তরুণী ও মোটরসাইকেলে থাকা দুই তরুণের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com