সর্বশেষ
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস: সুড়ঙ্গের ‘এয়ার পকেটে’ ৯ দিন বেঁচে ছিলেন দুই জলবিদ্যুৎকর্মী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১৬ ডিসেম্বর উদ্বোধন হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব আজ নেবেন খলিলুর রহমান ভ্রাতৃত্বের বন্ধন ভাঙতে চক্রান্ত চলছে: রিজভী রাত ১০টার পর ফোন বন্ধ রাখেন প্রভা, জানালেন কারণ ইরানের ওপর অবরোধ, হরমুজে ৯৪ জাহাজের পথ বদলে দিল যুক্তরাষ্ট্র গোলকিপার হয়েও জোড়া গোল, ডাচ ফুটবলে নতুন ইতিহাস কোমান জুনিয়রের জার্মানিতে কট্টর ডানপন্থীদের জয়, ইউরোপে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত ০-৫ থেকে ফিরে শিয়াওতেককে হারালেন ঝেং, কোয়ার্টারে রিবাকিনার সামনে

নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে কলাপাড়ায় শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ৩:২১ পিএম

নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে কলাপাড়ায় শোভাযাত্রা

আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘জ্বালানি রূপান্তর নিশ্চিত করি, নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ি’—স্লোগানকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।

বক্তারা বলেন, যানবাহন ও শিল্পকারখানার বিষাক্ত ধোঁয়া, অনিয়মিত নির্মাণকাজের ধুলা, বর্জ্য পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে দেশে বায়ুদূষণ উদ্বেগজনক রূপ নিয়েছে। এর চরম মূল্য দিতে হচ্ছে শিশু, প্রবীণ, শ্রমজীবী মানুষ ও নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে।

বক্তারা নির্মল বায়ু নিশ্চিত করতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com