সর্বশেষ
৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় আখাউড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত শিল্পকারখানা ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ: প্রধানমন্ত্রী মাধবপুরে ভাঙনের মুখে প্রধান সেতু, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার এলাকাবাসীর প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, এক রাতেই আটক ২৯৯ গাজায় যুদ্ধাহতদের চিকিৎসা দিয়ে আলোচনায়, এবার মার্কিন কংগ্রেসে আদম হামাওয়ি কানাডায় পিআর প্রত্যাশীদের জন্য সুখবর, এলএমআইএ ছাড়াই মিলবে ১০০ সিআরএস পয়েন্ট ইরানে নতুন হামলার পথে ট্রাম্প, নাকি কংগ্রেসের চাপে থামবে যুদ্ধ? মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক, কংগ্রেসে ইতিহাস গড়লেন একাধিক প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় বসতবাড়িতে মিলল ২৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | ৭:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বসতবাড়িতে মিলল ২৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিজ বসতবাড়িতে পুলিশের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ মোঃ জামাল মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের ছোট বায়েক মধ্যপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। পরে দুপুরে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় জামাল মিয়ার কাছ থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, গ্রেপ্তার জামাল মিয়া ছোট বায়েক মধ্যপাড়া এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com