সর্বশেষ
জ্বালানি সংকটে গাজার হাসপাতালে বন্ধ হচ্ছে অধিকাংশ সেবা এআইয়ের জাদুতে ফিরছে ৮০-এর দশক, রেট্রো লুকে মজেছে সোশ্যাল মিডিয়া বহু বছর পর রাজের সঙ্গে মিমি, ‘তাণ্ডব’ নিয়ে শুভশ্রীর উচ্ছ্বাস অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল জনগণ যেমন আইন চায়, তেমন আইনই আনবে সরকার: আইনমন্ত্রী পৃথিবী থেকে চাঁদ—সর্বত্র যুদ্ধের প্রস্তুতির নির্দেশ মার্কিন জেনারেলের দুই বছরে কানাডার ফেডারেল চাকরিতে কমেছে ২৩ হাজারের বেশি কর্মী ওমানে মার্কিন-হুতি গোপন বৈঠক, উপসাগরীয় নেতাদের সঙ্গে বসবেন ট্রাম্প জরায়ু অপসারণের পর দীর্ঘ অপেক্ষা, সারোগেসিতে মা হলেন লেনা ডানহাম

বাংলাদেশকে আগের মতোই সহযোগিতার প্রতিশ্রুতি চীনের

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৬ | ৩:১৫ পিএম

বাংলাদেশকে আগের মতোই সহযোগিতার প্রতিশ্রুতি চীনের

তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধ পেলেই তিস্তা প্রকল্পে কাজ করবে চীন এবং এ বিষয়ে তাদের অবস্থান আগের মতোই রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অনুরোধ অনুযায়ী তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। এ প্রকল্পে চীনের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তিনি আরও বলেন, চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। এর বাইরে অন্য কোনো বিষয় তাদের ভাবনার মধ্যে নেই।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com