সর্বশেষ
মোদির ৭৬তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল, কে কী বললেন? সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় বাড়ছে পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিধি কর্মকর্তার টেবিলে ছেড়ে দেওয়া হলো পথকুকুর, অভিনব প্রতিবাদ যুবসেনার শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ভাইরাল, সাবেক ওসিকে জিজ্ঞাসাবাদ যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান জ্বালানি সংকটে গাজার হাসপাতালে বন্ধ হচ্ছে অধিকাংশ সেবা এআইয়ের জাদুতে ফিরছে ৮০-এর দশক, রেট্রো লুকে মজেছে সোশ্যাল মিডিয়া বহু বছর পর রাজের সঙ্গে মিমি, ‘তাণ্ডব’ নিয়ে শুভশ্রীর উচ্ছ্বাস অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

ড্রোন উৎপাদনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ | ১১:২০ পিএম

ড্রোন উৎপাদনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে ড্রোন তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়ায় নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এ কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমানঘাঁটির পাশে ড্রোন তৈরির এ কারখানা নির্মাণ করা হবে।

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাসুদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

মীর শাহে আলম বলেন, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। এ কারণে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন যুদ্ধবিমানগুলো এ ঘাঁটিতে মোতায়েন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, পাকিস্তান আমলে নির্মিত বগুড়া বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। অতীতে বিমানবন্দরটির উন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়িত হয়নি।

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি এবং ড্রোন কারখানা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে প্রতিরক্ষা ও বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com