সর্বশেষ
জনগণ যেমন আইন চায়, তেমন আইনই আনবে সরকার: আইনমন্ত্রী পৃথিবী থেকে চাঁদ—সর্বত্র যুদ্ধের প্রস্তুতির নির্দেশ মার্কিন জেনারেলের দুই বছরে কানাডার ফেডারেল চাকরিতে কমেছে ২৩ হাজারের বেশি কর্মী ওমানে মার্কিন-হুতি গোপন বৈঠক, উপসাগরীয় নেতাদের সঙ্গে বসবেন ট্রাম্প জরায়ু অপসারণের পর দীর্ঘ অপেক্ষা, সারোগেসিতে মা হলেন লেনা ডানহাম ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা, আহত কয়েক মার্কিন সেনা অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা রহমান পাকিস্তানি নৌযানের সঙ্গে ভারতীয় যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিককে তলব দিল্লির মধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়ছে তেলের দাম, বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন যেসব তারকারা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ | ১২:০৪ পিএম

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন যেসব তারকারা

ছবি: বামে টম ক্রুজ, মাঝে নিকোল শেরজিঙ্গার, ডানে লরা পাউসিনি

ফুটবলপ্রেমীদের দীর্ঘ এক মাসের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী ২০ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে পর্দা নামবে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের আসর ২০২৬-এর। তবে শিরোপা নির্ধারণী লড়াই শুরুর আগেই দর্শকদের জন্য থাকছে বিনোদনের এক বর্ণিল আয়োজন। হলিউড মেগাস্টার থেকে শুরু করে বিশ্বসংগীতের মহারথীরা এক মঞ্চে হাজির হয়ে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানকে করে তুলবেন স্মরণীয়।

ফিফা জানিয়েছে, তিন আয়োজক দেশ ও ১৬টি স্বাগতিক শহরে ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপ্তি উদযাপনেই আয়োজন করা হয়েছে এই বর্ণাঢ্য অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। পাশাপাশি সুরের মূর্ছনায় স্টেডিয়াম মাতাবেন বিশ্বখ্যাত ইতালীয় গায়িকা লরা পাউসিনি, গ্ল্যামারাস পপ তারকা নিকোল শেরজিঙ্গার ও ব্রিটিশ পপ আইকন রবি উইলিয়ামস।

তবে তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও স্ট্রিমার ‘আইশোস্পিড’। সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার অফিশিয়ার পেজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ আয়োজন প্রসঙ্গে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি বলেন, ‘কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেটেস্ট স্টেজে যেভাবে বিশ্বকে স্বাগত জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের সেই চেতনাকেই প্রতিধ্বনিত করবে এই সমাপনী অনুষ্ঠান। সংগীত, সংস্কৃতি এবং ফুটবলের মেলবন্ধনে এটি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বৃত্তকে পূর্ণতা দেবে। আর এর পরপরই শুরু হবে মাঠের সেই কাঙ্ক্ষিত মহারণ, যা আমাদের এই যুগান্তকারী টুর্নামেন্টের নতুন বিশ্বচ্যাম্পিয়ন এনে দেবে।’

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com