সর্বশেষ
জনগণ যেমন আইন চায়, তেমন আইনই আনবে সরকার: আইনমন্ত্রী পৃথিবী থেকে চাঁদ—সর্বত্র যুদ্ধের প্রস্তুতির নির্দেশ মার্কিন জেনারেলের দুই বছরে কানাডার ফেডারেল চাকরিতে কমেছে ২৩ হাজারের বেশি কর্মী ওমানে মার্কিন-হুতি গোপন বৈঠক, উপসাগরীয় নেতাদের সঙ্গে বসবেন ট্রাম্প জরায়ু অপসারণের পর দীর্ঘ অপেক্ষা, সারোগেসিতে মা হলেন লেনা ডানহাম ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা, আহত কয়েক মার্কিন সেনা অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা রহমান পাকিস্তানি নৌযানের সঙ্গে ভারতীয় যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিককে তলব দিল্লির মধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়ছে তেলের দাম, বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ

ফিফাকে ঘিরে টানাপোড়েন, তবু বিশ্বকাপে যাচ্ছে নিউজিল্যান্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬ | ৭:৪৩ এএম

ফিফাকে ঘিরে টানাপোড়েন, তবু বিশ্বকাপে যাচ্ছে নিউজিল্যান্ড

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ইউরোপীয় ফুটবলে তীব্র বিরোধের মধ্যেই অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। এর আগে একই সিদ্ধান্ত জানিয়েছিল ফ্রান্স।

আগামী ৫ থেকে ২৭ সেপ্টেম্বর পোল্যান্ডে বসবে ২৪ দলের এই বিশ্বকাপের আসর। মঙ্গলবার (১১ আগস্ট) নিউজিল্যান্ড ফুটবলের এক মুখপাত্র রয়টার্সকে জানান, টুর্নামেন্টে দল পাঠাবে তারা।

নারী ফুটবলের বিকাশে এই বিশ্বকাপকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে নিউজিল্যান্ড ফুটবল।

ফিফার ইভেন্টের স্বত্ব বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে সম্প্রতি ইউরোপীয় ফুটবলে বিরোধ তৈরি হয়। উয়েফার ৫৫ সদস্য ফেডারেশন ফিফার ইভেন্ট বয়কটের অবস্থানে থাকার কথা জানিয়েছিল।

গত ৩০ জুলাই উয়েফা জানায়, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আস্থা নেই। সেই অবস্থান এখনো বদলায়নি।

তবে নিউজিল্যান্ড ও ফ্রান্সের অংশগ্রহণের সিদ্ধান্তে টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা কিছুটা কমেছে। ইংল্যান্ড ও কানাডা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র অংশ নেবে বলে আশা করা হলেও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

আয়োজক পোল্যান্ড জানিয়েছে, টুর্নামেন্টের প্রস্তুতি নির্ধারিত সূচি অনুযায়ী এগিয়ে চলছে। কোনো দল সরে দাঁড়ানোর বিষয়ে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই।

রয়টার্সের এক সূত্র জানিয়েছে, বিরোধ আরও বাড়লে ভবিষ্যতে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের আলোচনা সামনে আসতে পারে। তবে এমন পরিস্থিতিতে নারী ফুটবলই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com