সর্বশেষ
জনগণ যেমন আইন চায়, তেমন আইনই আনবে সরকার: আইনমন্ত্রী পৃথিবী থেকে চাঁদ—সর্বত্র যুদ্ধের প্রস্তুতির নির্দেশ মার্কিন জেনারেলের দুই বছরে কানাডার ফেডারেল চাকরিতে কমেছে ২৩ হাজারের বেশি কর্মী ওমানে মার্কিন-হুতি গোপন বৈঠক, উপসাগরীয় নেতাদের সঙ্গে বসবেন ট্রাম্প জরায়ু অপসারণের পর দীর্ঘ অপেক্ষা, সারোগেসিতে মা হলেন লেনা ডানহাম ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা, আহত কয়েক মার্কিন সেনা অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা রহমান পাকিস্তানি নৌযানের সঙ্গে ভারতীয় যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিককে তলব দিল্লির মধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়ছে তেলের দাম, বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ

রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেছেন ইয়ামাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | ১০:৪৮ এএম

রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেছেন ইয়ামাল

ছবি : সংগৃহীত

তরুণদের নিয়ে লেখা ‘আঠারো বছর বয়স’ সুকান্ত ভট্টচার্যের বিখ্যাত-যুগান্তকারী কবিতা। ছাড়পত্র কাব্যগ্রন্থের এই কবিতায় তরুণদের দুঃসাহস, স্পর্ধা, বাধা ভাঙার শক্তি ও সংকটে-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার ভূমিকাই তুলে ধরেছেন।

এই বয়সেই তারা জানান দেন নিজ নিজ জায়গায় তারা রাজত্ব করতে আসছেন। তেমনি ফুটবলে নিজেদের সম্ভাবনার কথা জানান দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসিরা। গত দুই দশকের বেশি সময় ধরে খেলাটিতে শাসন করে এখন তারা ফুটবলের ‘মহীরুহ’। অবশ্য রোনালদো-মেসিরা এখন ক্যারিয়ারের সায়াহ্নে।

তাদের ব্যাটন কাদের হাতে থাকবে তাই নিয়ে এখন আলোচনা হচ্ছে। আলোচনায় থাকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন লামিনে ইয়ামাল। পায়ের জাদুতে স্পেনের উইঙ্গার ইতিমধ্যে মুগ্ধতা ছড়াচ্ছেন। একটা জায়গায় তো দুই কিংবদন্তি রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেছেন ইয়ামাল।

১৯ বছর বয়সে শিরোপা সংখ্যায় পেছনে ফেলেছেন দুজনকে। স্পেন ও বার্সেলোনার হয়ে ১৯ বছর বয়সে ৮ টি মেজর ট্রফি জিতেছেন ইয়ামাল। সে সব হচ্ছে—বিশ্বকাপ, ইউরো, ৩ টি লা লিগা, ১টি কোপা দেল রে ও ২টি স্প্যানিশ সুপার কাপের ট্রফি।

বিপরীতে দলীয় অর্জনে ইয়ামালের ধারে কাছে ছিলেন না রোনালদো-মেসি। ১৯ বছর বয়সে মেসির নামের পাশে ৪টি মেজর ট্রফি থাকলেও রোনালদো জিতেছিলেন মাত্র ১টি।

পর্তুগিজ কিংবদন্তির সেই ট্রফিটি হচ্ছে এফএ কাপের। ২০০৩-০৪ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জেতেন ৪১ বছর বয়সী স্ট্রাইকার।

মেসির ৪ ট্রফি হচ্ছে—২ টি লা লিগার সঙ্গে একটি করে চ্যাম্পিয়নস ট্রফি ও স্প্যানিশ সুপার কাপ। বার্সেলোনার হয়ে সবকটিই জিতেছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টিনার অধিনায়ক। অর্থাৎ, লামিনে স্পেনের হয়ে বিশ্বকাপ-ইউরো জিতলেও ১৯ বছর বয়সে দেশের হয়ে কোনো কিছুই জিততে পারেননি রোনালদো-মেসি।

পরে অবশ্য সেই আক্ষেপ ঘুচিয়েছেন রোনালদো-মেসি। ক্যারিয়ারে দলীয় ও ব্যক্তিগত অনেক পুরস্কার জেতা রোনালদো ২০১৬ সালে ইউরো এবং ২টি নেশনস লিগ জিতেছেন। অন্যদিকে ২০২২ বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণ করেন মেসি। সঙ্গে তার নামের পাশে রয়েছে একটি ফাইনালিসিমা ও ২টি কোপা আমেরিকা।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com