সর্বশেষ
শিল্পকারখানা ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ: প্রধানমন্ত্রী মাধবপুরে ভাঙনের মুখে প্রধান সেতু, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার এলাকাবাসীর প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, এক রাতেই আটক ২৯৯ গাজায় যুদ্ধাহতদের চিকিৎসা দিয়ে আলোচনায়, এবার মার্কিন কংগ্রেসে আদম হামাওয়ি কানাডায় পিআর প্রত্যাশীদের জন্য সুখবর, এলএমআইএ ছাড়াই মিলবে ১০০ সিআরএস পয়েন্ট ইরানে নতুন হামলার পথে ট্রাম্প, নাকি কংগ্রেসের চাপে থামবে যুদ্ধ? মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক, কংগ্রেসে ইতিহাস গড়লেন একাধিক প্রার্থী মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার বার্তা নিয়ে নাসিরনগরে কমিউনিটি সভা

মাধবপুরে ভাঙনের মুখে প্রধান সেতু, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | ৫:০৪ পিএম

মাধবপুরে ভাঙনের মুখে প্রধান সেতু, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার এলাকাবাসীর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামেশ্বর গ্রামের প্রধান সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সেতুর বিভিন্ন স্থানে কংক্রিট ও পলেস্তারা খসে পড়েছে। কোথাও কোথাও বেরিয়ে এসেছে ভেতরের রড। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন গ্রামের শত শত মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামেশ্বর গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই সেতু। প্রতিদিন শিক্ষার্থী, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ সেতুটি দিয়ে চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সংস্কারকাজ না হওয়ায় সেতুটির অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে।

বিশেষ করে সেতুর নিচের অংশের কংক্রিট ক্ষয়ে রড বেরিয়ে আসায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি জেনেও সেতুটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা কামরুল খান বলেন, ‘সেতুটি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের চলাচলে বেশি সতর্ক থাকতে হয়। দ্রুত সংস্কার করা না হলে সেতুটি ভেঙে পড়ে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে।’ এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্য এস.এম ফয়সলের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এলাকাবাসীর দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে সেতুটি পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নিতে হবে। প্রয়োজন হলে পুরোনো সেতুটি পুনর্নির্মাণ করতে হবে। তাঁদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা মো. সামস্ জাবেদ বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। তাই সবকিছু এখনো জানা নেই। তবে বেশ কয়েকটি সেতু নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।’

দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা রামেশ্বর গ্রামের গুরুত্বপূর্ণ এই সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা করছেন এলাকাবাসী।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com